করোনা সন্দেহে মাকে সখীপুরের বনে ফেলে গেলেন সন্তানেরা

0
521
728×90 Banner

আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: ‘মা, তুমি এই বনে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব’—এ কথা বলে ৫০ বছর বয়সী মাকে শাল-গজারির বনে ফেলে যান তাঁর মেয়ে জামাই ও সন্তানেরা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সন্তানেরা এমনটা করেন। পরে দিবাগত রাত দেড়টার দিকে সখিপুর উপজেলা প্রশাসন অসুস্থ মহিলাকে বন থেকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে পাঠায়।
পুলিশ ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় ওই নারীর এক ছেলে, দুই মেয়ে ও জামাতারা চাকরি করেন। সবাই মিলে সালনায় একটি ভাড়া বাসায় থাকেন। ওই নারী সবাইকে রান্না করে খাওয়াতেন। তাদের গ্রামের বাড়ী শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। কয়েক দিন ধরে ওই নারীর জ্বর, সর্দি, কাশি শুরু হলে আশপাশের বাসার লোকজন তাঁদের ভাড়া বাসা থেকে তাড়িয়ে দেন। একটি পিকআপ ভ্যান ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ী যাওয়ার পথে সখীপুরের জঙ্গলে সন্তানেরা মাকে ফেলে যায়।সখিপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘গত সোমবার রাত আটটার দিকে বনের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার লোকজন ওই নারীর কাছে যান। ওই নারী তাঁর ছেলেমেয়েরা কীভাবে তাঁকে জঙ্গলে ফেলে গেছেন, সেই কাহিনি বলেন। পরে রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ দেওয়া হলে রাত দেড়টার দিকে ওই নারীকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। হাতপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে ভর্তি না করলে মঙ্গলবার সকাল সাতটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।’ ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
সখিপুর ইউএনও আসমাউল হুসনা লিজা এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন,ওই মহিলাকে উদ্ধার করে ঢাকার হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে। কীভাবে সন্তানেরা মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন? গ্রামবাসী খোঁজ না পেলে রাতের বেলা হয়তো ওই অসুস্থ নারীকে শিয়াল–কুকুরে খেয়ে ফেলতো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here