
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : অতিরিক্ত ঝড়, বৃষ্টি কিংবা মহামারি থেকে বাঁচতে আযান দেয়া মুস্তাহাব। তাই করোনা’র মত মহামারী হতে আল্লাহর রহমত প্রত্যাশায় ২৬ মার্চ বৃহস্পতিবার সারাদেশে একযোগে সম্মিলিত ও এককভাবে রাত ১০টায় আযান দেয়ার কর্মসূচি দেয়া হয় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে। এই কর্মসূচির সাথে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েক শত মসজিদসহ ব্যক্তি পর্যায়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সংহতি প্রকাশ করে সুরলিত কণ্ঠে আযান পরিবেশন করেন। দল মত নির্বিশেষে কর্মসূচি সফল করায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জিএম শাহাদত হোছাইন মানিক ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান হুসাইন তুষার দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।






