কাপাসিয়ায় জাইকার অর্থায়নে ২০ নারী সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ

0
282
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় জাপানী সহায়তা সংস্থা জাইকার আর্থিক সহায়তায় গঠিত সমিতির ২০ জন নারী সদস্যের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আয় বৃদ্ধিমূলক সেলাই কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সরকারি ডাকবাংলোতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আর্থ-সামাজিক উন্নয়ন ও আয় বৃদ্ধিমূলক প্রকল্পের অধীনে ২০ জন নারী সদস্যকে ইতিপূর্বে ২৫ দিনের সেলাই বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় স্থানীয় জনসাধারণের অংশ গ্রহণে কাপাসিয়া উপজেলার সুতার কান্দি খিরাটি উপ-প্রকল্পের মাধ্যমে একটি সমবায় সমিতি পরিচালিত হচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল বারেক, উপজেলা প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here