
মোঃ আতিকুল্লাহ ( বিশেষ প্রতিবেদক ) : বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্প খাতের উন্নয়ন এবং সুবিধা বঞ্চিতদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরীতে কাজ করছে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রেস প্রকল্প । উল্লেখিত প্রকল্প থেকে মটর সাইকেল সার্ভিস মেকানিক কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারী মোঃ মোজাম্মেল হোসেনকে হুইল চেয়ার প্রদান করা হয়। আজ বুধবার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা ব্র্যাকের পক্ষ থেকে এ হুইল চেয়ার তুলে দেন। উক্ত সময় ব্র্যাক দক্ষতা উন্নয়ণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ শওকত আলী খান, প্রশিক্ষনার্থী অভিভাবকসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
মোসাঃ ইসমত আরা বলেন, বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্প খাতের উন্নয়ণ এবং সুবিধা বঞ্চিতদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ত দূরিকরণে ব্র্যাক যে, কার্যক্রম করে যাচ্ছে তা সত্যিই প্রসংশনীয়। আমি ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানাই।






