
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্পসারণ প্রকল্পের আওতায় আরডি ও এফএফদের ২দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৬ মে সোমবার সকালে উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলার ৩৬জন আরডি ও এফএফএম সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হারুন-অর রশিদ, সহকারি মৎস্য অফিসার জহিরুল আমিন, ফিন্ড সহকারি মজিবুর রহমান, ফরিয়াদ আহমেদ, হামিদা বেগম প্রমুখ।
কর্মশালায় মজুদ পূর্ব ব্যাবস্থাপনা, মজুদ কালীন ব্যাবস্থাপনা, মজুদ পরবর্তী ব্যাবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।






