কাপাসিয়ায় সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ

0
283
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি সম্পত্তি দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ইউএনও দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। উপজেলার উজলী দিঘীরপাড় বাজারে সরকারি খাস জমিতে কতিপয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে জমি দখল করে আধাপাকা ঘর নির্মাণ করা হচ্ছিল।
উপজেলার টোক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল বাতেন, দিঘিরপাড় গ্রামের হেকিম, দিঘিরপাড় গ্রামের কাওছার, মান্নান সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করছিল সংবাদ পেয়ে ৯ সেপ্টেম্বর সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমির) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা অবৈধভাবে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
টোক ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা মো. খবির উদ্দিন মোল্লা জানান, সরকারি জমিতে অবৈধভাবে দোকানপাট নির্মাণ কাজ বন্ধ আছে। আমি ঘটনাস্থলে গিয়েছি। ইউএনও স্যার যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা বলেন, উপজেলার উজলী দিঘীরপাড় বাজারে সরকারি খাস জমিতে দখল করে আধাপাকা ঘর নির্মাণ করা হচ্ছিল। দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
টোক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল বাতেন বলেন, এই টা আমার নিজস্ব জমি না কিন্তু এই জমির রেকর্ডে হাটবাজার লেখা আছে । আমি হাট বাজারে ঘর করতেছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here