

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার(০৩ এপ্রিল) দুপুরে থানা চত্বরে কালিয়াকৈর থানার পুলিশের আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, সোমবার দুপুরে থানা চত্বরে শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি চিনি, ১ কেজি আলো ও কাপড় বিতরণ করা হয়। গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, সানোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর জেলা, আজমির হোসেন সিনিয়র এএসপি (কালিয়াকৈর সার্কেল), আকবর আলী খান কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবুল বাশার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানা, জুবায়ের অপারেশন ওসি সহ প্রমুখ।






