কাশিমপুর থানা জামায়াতের উদ্দ্যোগে রুকন টিএস অনুষ্ঠিত হয়

0
135
728×90 Banner

কাশিমপুর প্রতিনিধি, সবুজ আহমেদ (স্বপন): কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ড বারেন্ডা এলাকার একটি অডিটরিয়ামে আজ শুক্রবার ভোরের রুকনদের নিয়ে প্রশিক্ষণমুলক প্রোগ্রামের আয়োজন করা হয়।
থানা সেক্রেটারী মোঃ নুরুজ্জামান ফকিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ ফরহাদ হোসেন, (কাশিমপুর থানা আমীর ও মসলিশে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.স.ম ফারুক(সেক্রেটারী গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী)
তার বক্তব্যে তিনি বলেন, রুকনদের মান অনুযায়ী আগামীদিনে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী দিন বাংলাদেশ হবে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ধর্ষণমুক্ত, একটি সুন্দর সমৃদ্ধশালী ন্যায় ও ইনসাব ভিত্তিক বাংলাদেশ গঠনে সকল রোকনকে তার নিজ দায়িত্বের দিকে খেয়াল রেখে মনোবল কে শক্ত করে মাঠে ভূমিকা পালন করতে হবে হবে।
তিনি আরো বলেন শহীদ আব্দুল মালেকর রেখে যাওয়া কাজকে আঞ্জাম দেওয়ার জন্য সকল দায়িত্বশীলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে নিজেদের দায়ীত্বের ব্যাপক পরিমাণে সচেতন থাকতে হবে, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যায়নের মাধ্যমে জ্ঞানের গভীরে প্রবেশ করতে হবে। সেই সাথে আগামী দিনের নির্বাচন একটি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সার্বিকভাবে নিজ নিজ দায়ীত্ব যথাযথ ভাবে পালন করার উদাত্ত আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথিঃ মোঃ আজহারুল ইসলাম মোল্লা (এসিস্ট্যান্ট সেক্রেটারী গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী), আবু সিনা নুরুল ইসলাম মামুন (অফিস সেক্রেটারী, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী),মাওলানা আমিনুল হক আজহারী,(ফকিহ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী,
গাজীপুর মহানগর),স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল পাঠান (এসিস্ট্যান্ট সেক্রেটারী, এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাশিমপুর থানা গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী),নুর মুহাম্মদ (অফিস সেক্রেটারী, কাশিমপুর থানা গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী), মোঃ ইরশাদ আলী(বায়তুলমাল সেক্রেটারী, কাশিমপুর থানা গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী), মোঃ মাহবুবুল আলম (প্রচার ও প্রকাশোনা সম্পাদক, কাশিমপুর থানা গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী), মোঃ তরিকুল ইসলাম (এইচ আর ডি সম্পাদক, কাশিমপুর থানা গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী),সবুজ আহমেদ ( যুব,ক্রীড়া, সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক , কাশিমপুর থানা গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী) এছাড়া উপস্থিতি ছিলেন বিভিন্ন ওয়ার্ডের আমীর/নায়েবে আমীর,সভাপতিগণ এর মধ্যে মোঃ কলিমউদ্দিন (১নং ওয়ার্ড সভাপতি) , ইঞ্জিঃ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ(সভাপতি -২ নং ওয়ার্ড),মোঃ তমিজ উদ্দিন (নায়েবে আমীর ৩ নং ওয়ার্ড),মাও মোঃ তৈয়ব আলী ( সভাপতি ৪ নং ওয়ার্ড),হাফেজ মোঃ আবু হানিফ ( সাবেক সভাপতি ইসলামী ছাত্রশিবির এবং ৫ নং ওয়ার্ড সভাপতি),মোঃ ফারুক হোসেন (আমীর ও কাউন্সিলর পদপ্রার্থী ৬ নং ওয়ার্ড) তাছাড়াও থানার সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here