কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
129
728×90 Banner

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে মা।
রবিবার (১ মার্চ) বিকাল সাড়ে চারটায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতারা হলেন- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদার এর স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
জানা যায়, দুই মেয়ে ও এক কন্যা সন্তানের জননী ফারহানা। ছেলে বাবার সাথে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সাথে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রবিবার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোন সারা শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।
পার্শ্ববর্তী বাসিন্দ রাসেল মজুমদার জানান, ঘরের দরজা জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙ্গে দেখি একটি কক্ষের ঘরের তীরের সাথে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভিতরে ঢুকে দেখি অপর কক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই। ধারণা করা হচ্ছে শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছে মা।
তবে কি কারণে, কেন এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মুহূর্তে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় জমে।
ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জামান, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। কি কারণে এ ঘটনা আশা করি তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here