কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

0
50
728×90 Banner

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে জানা গেছে – নিহতরা হলেন , যশোর জেলার লাইজু আক্তার (২৬), দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের পুত্র তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদাহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার চৌগাছারস স্বামী সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা(২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মোঃ সেলিমের পুত্র নজরুল ইসলাম রায়হান (৪৫), লক্ষ্ণীপুর জেলার সদরের সিরাজুল ইসলামের কন্যা সাঈদা (৯)।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভোরে পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
তিনি বলেন, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২টি মরদেহ রাখা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হাসপাতালে ভর্তি আহত যাত্রী ওমর ফারুক বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি।
পরে দেখি বাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
এ ঘটনায় পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে দুইজন গেটম্যানকে। তদন্ত কমিটির দুটি রেলওয়ে পূর্বাঞ্চল ও একটি করেছে কুমিল্লা জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।
রোববার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে রেল প্রতিমন্ত্রী শেখ হাবিবুর রশিদ হাবিব বলেন, দায়িত্বে অবহেলার কারণে দুইজন গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এছাড়া কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য দুটি গেট আধুনিকায়ন করা হবে বলেও জানান রেলপ্রতিমন্ত্রী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here