কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলেন গাছা থানা ছাত্রলীগ নেতা কাজী শরীফ

0
290
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে করোনা ভাইরাসের কারণে কৃষক শ্রমিকের অভাব বিপাকে পড়েছে। এক পর্যায়ে কৃষকের মুখে হাঁসি ফুটাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নির্দেশনায় কৃষকের সুনালী ফসল মাঠের ধান ঘরে তুলার উদ্যোগ নিয়েছে গাছা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: কাজী শরীফ। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত কলেজ ছাত্রলীগসহ আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গাজীপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের খাইলকৈর মোল্লা বাড়ি এলাকায় কৃষক শাহেন শাহ্ ও কৃষক আক্কাস আলীর জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একই সাথে কৃষকদের সবধরনের প্রয়োজনে সাহায্য করার প্রতিশ্রুত দেন তারা। গাছা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: কাজী শরীফ বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকায় গ্রামে অসহায় কৃষকরা লোকবলের অভাবে বিপাকে পড়ছে কৃষক কিভাবে ধান কাটবে এবং বাড়িতে নিবে, মাড়াই করবে এসব নিয়ে দুশ্চিনাতায় পড়ছে কৃষকরা। এ সময় গ্রারেম অসহায় কৃষদের মুখে আশার আলো ফুটাতে গাছা থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকদের সহায়তা করার জন্য পাশে এসে দাড়ান এবং পর্যায়ক্রমে তার নেতৃত্বে কৃষকদের ধান কাটা অব্যাহত রাখেন এবং মারাই করে ঘরে তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন ৩৮নং ওয়ার্ড যুবলীগ নেতা আকরাম হোসেন, মনির হোসেন, ৩৩নং ওয়ার্ড যুবলীগ নেতা বাদল হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেন, সোহাগ আহমেদ, নয়ন মিয়া, রুবেল আহমেদ, কাজী অন্তু, রিমেল আহমেদ, সাওয়ন আহমেদ, আশিক মিয়া, সজিব আহমেদ, ইমন আহমেদ, রাজা মিয়া, শাকিব আহমেদ, তুহিন মিয়া, মাসুদ মিয়া, নজরুল ইসলাম সোহাগ প্রমুখ। জমির ধান কাটার পর বিকাল সাড়ে ৩টার মধ্যে সমস্ত ধান মাড়াই করে বস্তা ভরে কৃষকের ঘরে পৌঁছে দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here