কেরানীগঞ্জে ১২তলা ভবনে অগ্নিকাণ্ড: আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

0
134
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ার নামের ১২ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর ২০টি ইউনিট এই মুহুর্তে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে। এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) ভোর আনুমানিক ৫টা ৩৭ মিনিটের দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ (জাবালে নূর সুপার মার্কেট) আগানগর এলাকায় ১২ তলা ভবনের নিচ তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) সকাল সোয়া ৯টার সময় ঘটনাস্থলে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সুত্রপাত। যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখনো যারা ভেতরে আটকা রয়েছেন তাদেরও উদ্ধার করা হচ্ছে।
এদিকে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” বলছে, অগ্নিদুর্ঘটনাকবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত; কিন্তু এগুলোর বেইজমেন্ট ১টি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলার বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেজইমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।
ফায়ার সার্ভিস আজ শনিবার দুপুর ১২টা ৩৮ মিনিটে বলছে, প্রচুর ধোঁয়ার কারণে ৩টি ব্রিদিং টেন্ডার, ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ এখন মোট ২০টি ইউনিট আগুনে কাজ করছে। প্রথমে ৪২জনকে উদ্ধার করা হয় এবং পরে আরো ৩জনসহ এখন পর্যন্ত মোট উদ্ধারের সংখ্যা ৪৫জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here