গাইবান্ধায় আল্লাহর দল’র আঞ্চলিক নায়েক গ্রেফতার

0
313
728×90 Banner

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় অভিযান চালিয়ে আল শাহরিয়ার রোকন (৩২) নামে এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার শাহরিয়ার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল এর আঞ্চলিক নায়েক সমমর্যাদার সক্রিয় সদস্য ছিলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্তুজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা শহরের এলিসা সুপার মার্কেটে অভিযান চালায় র‌্যাব। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল’র আঞ্চলিক নায়েক আল শাহরিয়ার রোকনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহরিয়ার গাইবান্ধার কূপতলা এলাকার তৈয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাহরিয়ার ২০০১ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া তিনি নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here