গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আইয়ুব খান বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার

0
286
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: র‌্যাবের অভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন সালনা এলাকা হতে একাধিক মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী মোঃ আইয়ুব খান’কে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১।
বৃহস্পতিবার র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি গাজীপুর সদর থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ মইশাল বাড়ি কাথোরা পশ্চিম পাড়া খান বাড়ি, সিরাজ খানের দুই তলা টিনশেড বিল্ডিং এর সামনে একাধিক মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী মোঃ আইয়ুব খান অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী মোঃ আইয়ুব খান (৩০), পিতা- মোঃ সিরাজ খান, মাতা- মৃত বকুল আক্তার, সাং- কাথোরা, পোঃ- সালনা বাজার, থানা- সদর, জিএমপি, গাজীপুর ’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর কাছে থেকে ১০৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন, ০৪ টি সীমকার্ড ও মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের নগদ ৩,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আইয়ুব খান ২০০৯ সালে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় হতে বিএ পাশ করে। এরপর সে ২০১৫ সালে তার নিজ বাড়িতে মাছ চাষের ব্যবসা ও জমি জমা ক্রয়-বিক্রয় সংক্রান্ত দালালি শুরু করে। জমি-জমা সংক্রান্ত দালালির সূত্র ধরে পেশী শক্তি বাড়ানোর জন্য সে এলাকার সন্ত্রাসী গ্রæপের সাথে জড়িত হয়। তার সন্ত্রাসী গ্রæপের অন্যতম সহযোগী মনির খাঁ বেশ কিছুদিন আগে বন্দুক যুদ্ধে নিহত হয় বলে ধৃত আসামী জানায়। ২০১৭ সালের জুন মাসে ধৃত আসামী আইয়ুব অস্ত্র মামলায় জেলে যায় এবং সেখানে ইয়াবা ব্যবসায়ী জনৈক জাফর এর সাথে পরিচয় হয়। জাফরের নিকট সে ইয়াবা ব্যবসা করার ইচ্ছা পোষন করলে জাফর তাকে জনৈক ইয়াবা ব্যবসায়ী রতন এর ঠিকানা দেয়। ধৃত আসামী আইয়ুব ২০ মাস জেলে থাকার পর গত ০১ মার্চ ২০১৯ ইং তারিখে জেল থেকে ছাড়া পেয়ে মাদক ব্যবসায়ী রতনের সহায়তায় ইয়াবা ব্যবসা শুরু করে। ধৃত আসামী নিজেও মাদকাসক্ত বলে স্বীকার করে। রতনের নিকট হতে ইয়াবার চালান সংগ্রহের জন্য আইয়ুব তার বাল্য বন্ধু সাইদুর কে পাঠায় এবং সেই চালান সে জহির ও আজিজুর এর মাধ্যমে খুচরা দরে বিক্রয় করে। সে এ পর্যন্ত একাধিক ইয়াবার চালান সংগ্রহ করছে বলে জানায়। জিজ্ঞসাবাদে আরো জানা যায যে, তার বিরুদ্ধে অস্ত্র, মার্ডার, গুরুতর জখম, বিষ্ফোরক আইনে মামলাসহ মোট ০৭ টি মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here