

অলিদুর রহমান অলি : “তোমরা হাসলে হাসবো আমরা আর হাসবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কাজ করে চলেছে “স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস” নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সময় তারা বিভিন্ন মানবিক কাজ করে থাকে। গ্রীষ্মের শেষ ও বর্ষার শুরুর এই মৌসুমে আমরা অনেকেই বিভিন্ন স্বাদের ফলের মজা নিচ্ছি! আর এই ফলাহার যদি হয় সকলের সাথে তাহলেতো কথাই নেই। সকলের সাথে আনন্দ ভাগাভাগি করার অনুভুতিটাই অন্যরকম এক আত্মতৃপ্তি। আর সকলকে সাথে নিয়ে আনন্দ করার এই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছিলো এক ফল উৎসবের। ফল উৎসবে সকল মৌসুমি ফল রাখা হয়েছিলো। যেমন- আম,জাম,কাঁঠাল, লিচু, লটকন, পেয়ারা,আনারন ইত্যাদি। গাজীপুরের গাছায় জাবেদ আলী ইন্টারনেশনাল ক্যাডেট মাদ্রায়ার কোরানের পাখিদের সাথে পালন করা হয় এই ফল উৎসবের। উৎসবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রর সভাপতি অলিদুর রহমান অলি, সাংবাদিক জাহিদ হাসান জনি, স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেসের সভাপতি আহমেদ জয়,স্মাইল গাজীপুরের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মৌমি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নাদিম আহমেদ জয়, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষকবৃন্দ, এবং অভিভাবকগন।






