গাজীপুরের শীর্ষ মলম ও অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার

0
372
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শীর্ষ মলম/অজ্ঞান পার্টির চক্রের সক্রিয় ০৪(চার) জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
১০ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট এলাকায় একটি সংঘবদ্ধ মলম/অজ্ঞান পার্টির ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ জাহাংগীর আলম(৩৩), পিতা-মোঃ তাজেল ইসলাম, মাতা-মোসাঃ জাহানারা বেগম, সাং-হাসাইল, থানা-টঙ্গী বাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি-সাং-হাতিমারা (ফয়সাল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ রনি মিয়া(৩৭), পিতা-মৃত জিয়াউল হক, মাতা-মোসাঃ হাফিজা বেগম, সাং-হেলুয়া নয়াপাড়া, থানা-সদর, জেলা-শেরপুর, এ/পি-সাং-নছের মার্কেট (কালাম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ ফজিবর মিয়া(১৯), পিতা-মোঃ জাবেদ মিয়া, মাতা-মোসাঃ ফজিতন বেগম, সাং-মির্জাপাড়া, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম, ৪। মোঃ মানিক মিয়া(২০), পিতা-মোঃ আক্কাস আলী, মাতা-মোসাঃ ছালেহা বেগম, সাং ও থানাঃ ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-বিআরটিসি (আশরাফ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ০১(এক) টি চাপাতি, ০২(দুই) টি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত ১০(দশ)টি মলম, ০৪(চার) টি মোবাইল ফোন, নগদ ৬৭০/-(ছয়শত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা গাজীপুর জেলার মূল মলম/অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মলম সম্পর্কে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানা যায়, তারা গাজীপুর জেলার প্রধান অজ্ঞান কাজে ব্যবহৃত শীর্ষ ডিলার তাদের কাছ থেকে গাজীপুর জেলার অন্যান্য ছিনতাই/অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান কাজে ব্যবহৃত মলম ক্রয় করে। ধৃত আসামীদেরকে আরো জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ উক্ত মলম দ্বারা গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here