গাজীপুরে অপহৃত পল্লী বিদ্যুত কর্মকর্তাকে উদ্ধার

0
466
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের শিববাড়ী এলাকা হতে অপহৃত পল্লী বিদ্যুত কর্মকর্তা মোঃ হারুন অর-রশিদ(৩৯)কে গাজীপুরের নলজানী এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প।
গত ২৪ অক্টোবর ২০১৯ রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন নলজানী এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর বাসন থানাধীন নলজানী সাকিনস্থ ১৬৭নং নলজানী পালের মাঠ (ডঃ আব্দুল আওয়াল এর বাড়ীর ২য় তলার একটি রুমে অভিযান পরিচালনা করিয়া অপহরণকৃত পল্লী বিদ্যুত কর্মকতা ভিকটিম মোঃ হারুন অর-রশিদ(৩৯), পিতা-মোঃ বাবর আলী, মাতা-মোসাঃ জিন্নাতুন শিরিন, সাং-ধুমিহায়াতপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, এ/পি-পশ্চিম বিলাশপুর, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় এবং প্রধান অপহরণকারী ১। মোঃ শাহিন আলম(৩০), পিতা-মোঃ আজহার রহমান, মাতা-হাসিনা বেগম, সাং-দেবহাটা, জেলা-সাতক্ষিরা, এ/পি-টান কড্ডা ১ম ব্রীজের সাথে (সালাম সরদারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২। মোঃ সোহেল(২৫), পিতা-মোঃ বেলাল, মাতা-কুলসুম বেগম, সাং- বেলুয়া, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, এ/পি-১৬৭ নলজানী পালের মাঠ (ডঃ আব্দুল আওয়াল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৩। শ্রী সঞ্জয় কুমার দাস(১৯), পিতা-শ্রী রবি চন্দ্র দাস, মাতা-অঞ্জনা রানী, সাং ও থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি-কড্ডা বাজার (মৃত গুরুপদ দাস এর বাড়ী), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৪। মোসাঃ সাহিদা বেগম(২৫), স্বামী-মোঃ সোহেল, পিতা-মোঃ বেলাল কাজী, মাতা-মৃত বকুল, সাং-বেলুয়া, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, এ/পি-১৬৭ নলজানী পালের মাঠ (ডঃ আব্দুল আওয়াল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৫। মোসাঃ সাবিনা আক্তার বর্ষা(১৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-হালিমা বেগম, সাং-ঘুষগাঁও, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ, এ/পি-১৬৭ নলজানী পালের মাঠ (ডঃ আব্দুল আওয়াল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করা হয়। এসময়ে তাদের দখল হইতে ০১(এক) টি ডিজিটাল ভিডিও ক্যামেরা, ০৬(ছয়) টি মোবাইল ফোন, ১০০ টাকা মূল্যের ০৩(তিন) টি লিখিত ষ্টাম্প উদ্ধার করা হয়।


ঘটনার বিবরণে জানা যায় যে, অপহৃত ভিকটিম পেশায় একজন সরকারী চাকুরীজীবি। সে গত ২৩/১০/১৯ তারিখ অনুমান ১৭.৩০ ঘটিকার সময় গাজীপুর শিববাড়ী এলাকা হইতে ০৭/০৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমকে জোরপূর্বক মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে জিএমপি, গাজীপুর সদর থানায় একটি সাধারন ডাইরী করেন। যার নম্বর -৯৩০ তারিখ ২৩/১০/১৯ খ্রিঃ।
অপহরণকারীরা ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে ব্যাপক মারধর করে হত্যার ভয় দেখিয়ে ভিকটিমকে অস্ত্রের মুখে রেখে ০৫ লক্ষ টাকার ষ্টাম্প পেপারে স্বাক্ষর নেয়। এছাড়াও অপহরণের পর ২৪ অক্টোবর ২০১৯ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার দিকে অপহরনকারীরা ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রীর কাছে মুক্তিপণ হিসেবে ০৫ লক্ষ টাকা বিষয়টি গত ২৪ অক্টোবর ২০১৯ ইং তারিখ ভিকটিমের স্ত্রী র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এসে অপহৃত স্বামীর জন্য আইনগত সাহায্য কামনা করে। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন নলজানী এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা গাজীপুর জেলার প্রধান সংঘবদ্ধ অপরহণকারী দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকা হতে বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করিয়া উক্ত বাসায় আটক করিয়া ভিকটিমদের ব্যাপক মারধর করিয়া হত্যার ভয়-ভিত্তি প্রদর্শক করিয়া তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নিয়েছে বলিয়া আসামীরা স্বীকার করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here