

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতজন প্রাথমিক শিক্ষক নেতার বিরুদ্ধে চাঁদা আদায়সহ নানাবিদ অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের মতে, লুতফর রহমান ফরহাদ, মো: জহিরুল ইসলাম সবুজ, আবু কাইয়ুম, কালাম ফকির, আনোয়ার হোসেন, জসিম উদ্দিনও আনিছুর রহমানদেরকে সেভেনষ্টার প্রতারক গ্রুপ নামে আখ্যায়িত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী,সচিব, ডিজি,গাজীপুর-৩ আসনের সাংসদ, জেলা প্রশাসকসহ সকল শিক্ষা অফিসার বরাবর সেভেনষ্টার প্রতারক গ্রæপের শাস্তি দাবী বরে অভিযোগ দাখিল করেছেন ।অভিযোগে জানা যায়, এ গ্রæপের প্রধান সম্পূর্ণ বেআইনিভাবে জেলা শিক্ষা অফিসারকে ম্যানেজ করে ডিপুটেশনকৃত শিক্ষকগণের কাছ থেকে মাসিক ১০/১৫হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন এবং শ্রীপুর উপজেলাতেই রাখছেন। এরা রাতের বেলায় বিভিন্ন শিক্ষকদের বাসায় গিয়ে বø্যাক মেইলিং, বিভিন্ন স্কুলের কম্পিউটারের পার্স্টস, ক্রয়ে ১০% কমিশন নেয়া, হঠাৎ করে শিক্ষককে ফোন করে তার বাসায় গিয়ে পিকনিক করা ও বিব্রতকর ছবি তোলে ফেইশবুকে ছেড়ে দেয়া, এমপি মহোদয়ের দোহাই দিয়ে ছেলে-মেয়েদের পড়াশুনা ও স্কুল ফাঁকি দিয়ে লবলঙ্গ জল কুটিরে শিক্ষকসহ শিক্ষা অফিসারদের যেতে বাধ্য করে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জাহির করা, কোন শিক্ষক অপারগতা প্রকাশ করলে তার নামে কুৎসা রটানো, বাংলাদেশের ১১টি শিক্ষক সংগঠনের একটির সদস্য না হয়ে নিজেকে শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতিরি সেক্রেটারী পরিচয় দিয়ে এমপি’র কাছের লোক পরিচয় দিয়ে নিরিহ শিক্ষকদের প্রতিনিয়ত হয়রানি করে চলেছে।অভিযোগে আরো জানা যায়, শিক্ষকদের চাকুরি স্থায়ী ও বদলী করনের নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, বনভোজনের নাম করে শিক্ষদের নিকট থেকে ১ হাজার থেকে ২ হাজার টাকা করে চাঁদা নেয়া, কোন শিক্ষকের পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে স্থানীয় হোমড়া চোমড়াদের দিয়ে মোটা অংকের টাকা নেয়া, ফোনকল রেকর্ডকরে বø্যাক মেইল করা, বিভিন্ন বিদ্যালয়ের কমিটি গঠন করতে টাকা নিয়ে কাউকে পদ পাইয়ে দেয়া, ইএফটি এন্ট্রি বাবদ টাকা নেয়া, সম্প্রতি শ্রীপুর উপজেলার নগর হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন ও আব্দুল হালিম সাহেবকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫০ হাজার টাকা দাবী করলে দিতে অস্বীকার করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অনেক প্রধান শিক্ষকদের নানারকম ফন্দিতে ফাঁপর দিয়ে টাকা আদায় ও দূরবর্তী স্থানে বদলীসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলেছে।এসব বিষয়ে স্বঘোষিত শিক্ষক নেতা লুৎফর রহমান ফরহাদকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি মানুষের উপকার করে বেড়াই, আমি নির্দোষ। আমাকে এমপি মহোদয় ডিও লেটার দিয়ে ডিপুটেশনে আমার বাড়ীর পার্শে¦ মুলাইদ সরকারী প্রাথমিক স্কুলে এনেছেনে। আমার স্ত্রীকে এলাকাবাসি সভাপতি বানিয়েছে।অভিযোগ কারী শিক্ষকগণ দাবী করেন,এই সেভেন স্টার শিক্ষক প্রতারক গ্রæপের কার্য্যক্রমে শ্রীপুরের সকল শিক্ষক-শিক্ষিকারা বিক্ষুব্দ, তারা অপকর্ম থেকে মুক্তি চায়। তাদের ভয়ে কোন শিক্ষক মূখ খুলতে পারছেন না। শ্রীপুরের শিক্ষক সমাজ তাদের সীমাহীন নানামাত্রিক অনিয়ম ও দূর্নীতির কারণে নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত। তাই শ্রীপুরের প্রাথমিক শিক্ষাঙ্গনে সুষ্ঠ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করেন।






