গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

0
158
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে এ গণদোয়া অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।
দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা রাজবাড়ি ময়দানে এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিকাল ৩টার মধ্যে পুরো রাজবাড়ি ময়দান বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

গণদোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হোসেন আলী, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, মাহবুবুর রহমান গোলাপ, আব্দুস সালাম শামীম, হাসান আজমল ভূঁইয়া,গাজীপুর -০৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাহউদ্দিন, প্রভাষক বসির উদ্দিন, রাকিবউদ্দিন সরকার পাপ্পু, সুরুজ আহাম্মেদ, হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, সুলতান উদ্দিন, বশির আহাম্মেদ বাচ্চু, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, বাবুল হোসেন, নজরুল ইসলাম খান বিকি, আতাউর রহমান, নাসিমুল ইসলাম মনির, মোহাম্মদ মোস্তফা নীনা, হাসিবুর রহমান মুন্না, খান জাহিদুল ইসলাম নিপু, সাহাদাত হোসেন শাহীন, মাহমুদ হাসান রাজু, এড. মাহবুবুর রহমান, কাজী হারুন অর রশীদ, রোকনোজ্জামান উজ্জ্বল, নাজমুল খন্দকার সুমন, সৈয়দ ফারহাজ বিন প্রবাল, রোহানুজ্জামান শুক্কুরসহ হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গণদোয়া অনুষ্ঠানে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। পরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী মোনাজাত পরিচালনা করেন।
সাংবাদিকদের সঙ্গে এম মঞ্জুরুল করিম রনির মতবিনিময়
এদিকে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বুধবার বিকালে গাজীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, শাহ সামসুল হক রিপন, ফারদিন ফেরদৌস, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এম মঞ্জুরুল করিম রনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here