গাজীপুরে ৩৬৭ জন করোনা ১৯ আক্রান্ত

0
242
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনা ভাইরাসে ২৬৬ জনের নমুনায় নতুন করে আরো ৮ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে গাজীপুরে ৩৬৭ জন করোনা বা কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছে। গত শনিবার নতুন করে ২৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে ৮ জনের নমুনার মধ্যে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস এর একটি ফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তরা হলেন গাজীপুর সদরের ৫ জন এবং কাপাসিয়া উপজেলায় ২ জন এবং শ্রীপুর উপজেলার এক জন বাসিন্দা। এ নিয়ে সদরে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১৪২ জন এবং কাপাসিয়া উপজেলায় দাড়ালো ৭২ জন ও শ্রীপুর উপজেলায় ২৫ জন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ১০ মে জেলার বিভিন্ন স্থান থেকে ২৬৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে পরীক্ষা শেষে ৮ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এনিয়ে গাজীপুরে ৩৬৭ জনের করোনা ভাইরাস বা কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছে। গাজীপুরের বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে গত ১০ মে পযর্ন্ত মোট ৪ হাজার ৫২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এবং তাদের মধ্যে ৩৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here