গাজীপুরে ৫ কোটি টাকার উদ্ধারযান বিকল

0
124
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের পলাগাছ এলাকার এজ-ফর-প্লান্টে প্রায় ৫ কোটি টাকার একটি উদ্ধারযান অবহেলায় অযত্নে বিকল হয়ে পড়ে আছে। নেই রক্ষণাবেক্ষণ, নেই নিরাপত্তা, নেই ব্যবহারের কোনো উদ্যোগ। জঞ্জাল আর ধুলায় ঢাকা পড়ে এ যন্ত্রাংশ অকেজো হয়ে গেছে।
এক নিদারুণ উদাসীনতার প্রতীক আন্তর্জাতিকমানের জাপানি প্রযুক্তির ‘ল্যাডার মরিতা’ নামের এ যানটি ১৪ তলা পর্যন্ত উঁচুতে পৌঁছতে সক্ষম। এটি মূলত অগ্নিকাণ্ড বা দুর্যোগের সময় উদ্ধার অভিযানে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
কথিত আছে, এটি সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিদেশ থেকে এনেছিলেন। তবে জুলাই বিপ্লবের পর জাহাঙ্গীরের পলায়নের পর উদ্ধারযানটি কারো নজরেই পড়েনি।
বিশেষজ্ঞরা বলছেন, ‘ল্যাডার মরিতা’ বাংলাদেশের মতো দেশে একটি দুর্লভ ও অপরিহার্য উদ্ধারযান। অথচ গাজীপুরের মতো শিল্প ঘনবসতিপূর্ণ মহানগরে এটি একবারও কাজে লাগানো হয়নি।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক বলেন, সিটি করপোরেশনের বিষয় সিটি করপোরেশনকে জিজ্ঞাসা করেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আমি সিটি করপোরেশনের বিষয় নিয়ে কোনো কথা বলব না। এ বিষয়ে আপাতত আমি কোনো কথা বলতে চাচ্ছি না।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরিফ উদ্দিন আহমেদ বলেন, প্রায় ৫ কোটি টাকা মূল্যের এই দুর্লভ যানটি বাংলাদেশে মাত্র চার-পাঁচটি রয়েছে। এত বড় একটি সম্পদ পড়ে থেকে নষ্ট হওয়া অনুচিত। আমি ইতোমধ্যে গাজীপুর জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। যাতে যানটি যথাযথভাবে ব্যবহারের আওতায় আনা যায়।
গাজীপুর নগরবাসীর দাবি- এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরসহ সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার, যাতে ‘ল্যাডার মরিতা’ দ্রুত সচল হয়। যেন নগরবাসী এর দ্বারা সঠিক সেবা পেতে পারেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here