গাজীপুর সোসাইটির আয়োজনে হাজী সমাবেশ ও সংবর্ধনার

0
337
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সোসাইটির আয়োজনে ১৮ অক্টোবর শুক্রবার দিনব্যাপি গাজীপুরের সাগর-সৈকত কনভেনশন সেন্টারে হাজী সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করে। গাজীপুর সোসাইটির সভাপতি আলহাজ অ্যাডঃ এস এম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সোসাইটির সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডঃ আ ক ম মোজাম্মেল হক এমপি। উদ্বোধন ও সম্মাননা প্রদান করেন গাজীপুর সিটির মেয়র আলহাজ অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, অধ্যাপক এম এ বারী, অধ্যক্ষ আব্দুল বারী, রাজনীতিবিদ আবু আকতার হোসেন খান ভুলু, গাজীপুর বারের জিপি আমজাদ হোসেন বাবুল, বারের সাবেক সভাপতি আব্দুস ছোবহান, সাবেক পিপি রফিক উদ্দীন আহম্মদ, রাজনীতিবিদ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জেলা পরিষদের প্যানেল মেয়র এস এম মোকসেদ আলম, ভারতীয় নাগরিক দানবীর সেখ সইদুল ইসলাম, উদযাপন উপকমিটির আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব মাজহারুল আলম, রাজনীতিবিদ হেলাল উদ্দিন, কাউন্সিলর আব্দুর কাদের মন্ডল, ইঞ্জিঃ শামসুল বারী স্বপন, হাজী আহসান উল্যাহ, অ্যাডঃ আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, হাবের যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, আবুল হোসেন, আশরাফুল আলম, জমির উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আক্তার হোসেন গাজীপুরী। হাজী সমাবেশে সহস্রাধিক হাজী ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here