গাজীপুর-২ আসনে ধানের শীষ রেকর্ড ভোটে বিজয়ী হবে —-বীর মুক্তিযোদ্ধা ডা.নাজিম উদ্দিন আহমেদ

0
191
728×90 Banner

স্টাফ রিপোর্টার: টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ডা.নাজিম উদ্দিন আহমেদ-এর আহ্বানে টঙ্গী ও গাজীপুরের মুক্তিযোদ্ধাদের এক নির্বাচনী মতবিনিময় সভা গত শনিবার (৭ ফেব্রুয়ারী ) অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় টঙ্গী ও গাজীপুরের মুক্তিযোদ্ধারা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। উক্ত সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিনাত সুলতানা আঁখি, ওমর ফারুক ভূঁইয়া,এমদাদুল হক খান,নুরুল হক, মনিরুজ্জামান,আবুল কাশেম, আব্দুল কাদির তাজ,আব্দুল কাদের,মজিবুর রহমান,হাবিবুর রহমান,এম এ হালিম মিয়া,ইসাক মিয়া তোফাজ্জল,ইউনুস আলী,আবুল বাশার চৌধুরী প্রমুখ।
ডা.নাজিম উদ্দিন আহমেদ বলেন,টঙ্গী ও গাজীপুরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের পক্ষে একাট্টা প্রকাশ করায় গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি সর্বোচ্চ রেকর্ড ভোটে নির্বাচিত হবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here