
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের শৌলাকান্দি গ্রামে বিশিষ্ট সমাজসেবক সাহাদত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে রবিবার ও সোমবার প্রায় ৫শতাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য (ত্রান) সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রান সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন সমাজসেবক সাহাদত হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় তিনি ও পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের কর্মহীন দুঃস্থ মানুষদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজখবর নেন এবং ত্রান সামগ্রী পৌচ্ছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাহাদত হোসেনের বড় পুত্র রিয়াদ আহম্মেদ সেতু, ছোট পুত্র আব্দুল কাদের জিলানী ও জিয়াদ হোসেন, ব্যবসায়ী মশিউর রহমান পুটু, আপেল মাহমুদ, জনি আহম্মেদ ও কামাল উদ্দিন। এ সকল ত্রান সামগ্রী গাবতলী কাগইল, শৌলাকান্দি, চকপাড়া ও মালাহার গ্রামের কর্মহীন মানুষদের মাঝে বিতরন করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল (৫কেজী চাল- ১কেজী আটা- হাফ কেজী ডাল-হাফ কেজী লবন- ১লিটার সোয়াবিন তৈল ও ১টি সাবান)।
ত্রান বিতরন কালে সাহাদত হোসেন বলেন, দুঃস্থ মানুষদের কল্যাণে সাহায্য করা একটি মহৎ কাজ। করোনা ভাইরাস এর কারনে এই ক্লান্তিলগ্নে আত্ম মানবতা সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। আসুন আমরা সবাই মিলে কর্মহীন মানুষের পাশে দাঁড়াই। পরিশেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালা নিকট ক্ষমা ও প্রার্থনা (ইবাদত) করা এবং সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকারোও আহবান জানান তিনি।






