গাসিক মেয়র জায়েদার বাড়ি পরিদর্শনে মুক্তিযুদ্ধমন্ত্রী ও গাউক চেয়ারম্যান

0
137
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কোটা আন্দোলনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের ছয়দানার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লা খান ও গাজীপুর পুলিশ কমিশনার মাহবুব আলমসহ প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরাও সারা জীবন আন্দোলন করেছি, আন্দোলন হয় রাজপথে, হয়তো বা মারামারিও হয়। পক্ষ-বিপক্ষ হয়; কিন্তু ব্যক্তিগত বাড়িঘরে আক্রমণ এটা নজিরবিহীন ঘটনা। এটা কোনোমতেই রাজনৈতিক আন্দোলনের অংশ হতে পারে না। এটা প্রতিহিংসামূলক ব্যাপার। জামায়াত-শিবির বিভিন্ন স্থাপনা ধ্বংস করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। এখানেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য মেয়রের বাড়িতে হামলা হয়েছে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, কোটা আন্দোলনকে ইস্যু করে একটি পক্ষ দেশবিরোধী ষড়যন্ত্র করেছিল। আমাদের নেতাকর্মীরা সজাগ ছিল। কারফিউ জারি করার পর সেনাবাহিনী মাঠে নামার পর আমাদের নেতাকর্মীরা মাঠ থেকে সরে যায়। এ সুযোগে ওই পক্ষ গাজীপুর সিটি মেয়রের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। হামলার সময় বাড়ির গেট, বাড়ির ভেতরে কয়েকটি কক্ষ ও বাইরে ইট-পাটকেল ছুড়ে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে।
এ সময় বাড়ির ভেতরের একটি কক্ষে আগুন দেয়। আগুনে কম্পিউটারসহ অনেক আসবাব পুড়ে গেছে। সেটি আগুন না অন্য কিছু তা তদন্তে প্রকাশ পাবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, গত শনিবার আন্দোলনের সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ কেউ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও একই দিন বিকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের ছেলে, সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কোটা আন্দোলনে রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে বলে জানা গেছে।
এ সময় দুর্বৃত্তরা জুয়েল মোল্লা নামে জাহাঙ্গীর আলমের এক ব্যক্তিগত সহকারীকে পিটিয়ে হত্যা করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here