গোলাপগঞ্জে ঘাতক ছানু মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0
339
728×90 Banner

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জে চুন দিয়ে জাহেদের দু’চোখ নষ্ট করে দেয়ার প্রতিবাদে ঘাতক ছানু মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীতে বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিশিষ্ঠ ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বক্তব্য দেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা পরিষদ সদস্য সায়্যিদ আহমদ সুহেদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা আক্তার শিলা, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, বুধবারী বাজার ইউপির সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফ, উপজেলা বিএনপির সদস্য এম সিরাজুল ইসলাম, পৌরসভার সাবেক কমিশনার ফরিদ উদ্দিন ইরান, আমুড়া ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান আজম, বাঘা ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, শেখ ইমরান, সুলেমান আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here