ঘন কুয়াশার কারণে : শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত

0
155
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে প্রচন্ড শীতের তীব্রতা ও ঘন কুয়াশা আগের চেয়ে বেড়েছে। সেই কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর, ২০২৫) সকালে শাহজালাল বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকারী ও বহির্গমনকারী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে অবতরণ ও উড্ডয়ন করেছে। তবে আজ কোনো ফ্লাইট ডাইভার্ট হয়নি।
কর্তৃপক্ষ আরো জানায়, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here