চামুড্ডা বাজার পরিচালনা কমিটির সভাপতি হাবিব,সম্পাদক জহিরুল

0
321
728×90 Banner

​মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চামুড্ডা বাজার পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব সভাপতি, মোশারফ হোসেন, সিনিয়র সভাপতি, জহিরুল হক দেওয়ান, সাধারণ, সম্পাদক, হুমায়ুন কবির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সহ-১৭ জন বিশিষ্ট তিন বছরের জন্য এই কমিটি করা হয়েছে।
​আজ (বৃহস্পতিবার) সকালে চামুড্ডা বাজারের উপদেষ্টা কমিটি,বাজার কমিটি এবং সকল ব্যবসায়ী বৃন্দ এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করেন।
​নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক জহিরুল হক দেওয়ান তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারের সার্বিক উন্নয়নে তারা সচেষ্ট থাকবেন। তারা বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
​এদিকে, নতুন কমিটি ঘোষণার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপস্থিত উক্ত বাজারের উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দরা এই নতুন নেতৃত্বের হাত ধরে চামুড্ডা বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত ও গতিশীল হবে বলে আশা করেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here