চার কেজি গাঁজাসহ তুরাগে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
142
728×90 Banner

মোঃরফিকুলইসলাম মিঠু: রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ হাফিজুর রহমান ও মোঃ সোহেল রানা। এ সময় তাদের হেফাজত হতে ৪ গাঁজা ও একটি মোটর সাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী তুরাগ থানার কামারপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পায় টহল পুলিশ। এমন তথ্যের বিভিত্তে ২১ আগস্ট (শনিবার) বিকেল ০৬:২০ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদেরকে তুরাগ থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here