জঙ্গিবাদের সাংগঠনিক কাঠামো আমরা ভেঙে দিয়েছি—- (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম

0
192
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদের সাংগঠনিক কাঠামো আমরা ইতিমধ্যে ভেঙে দিয়েছি । জঙ্গিবাদের যে সাংগঠনিক কাঠামো, তা আমরা বিভিন্ন অভিযানে ভেঙে দিয়েছি।
হলি আর্টিসানে হামলার মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেলক্ষ্যে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করছে। আমরা বিশ্বাস করি, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিমুক্ত বাংলাদেশে পরিণত হবে।
আজ সোমবার সকাল সোয়া ১০টায় হলি আর্টিসানে জঙ্গি হামলার স্থলে তৈরি বেদিতে আজ সোমবার সকালে পুষ্পস্তক অর্পণ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
পরে তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব কথা বলেন।
(সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, তিন বছর আগে আজকের এই দিনে রাজধানীর গুলশানের হলি আর্টিসানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। হামলায় দুই পুলিশ সদস্যসহ ২২ জন নিহত হয়েছিল। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের পরিবার শোক কাটিয়ে উঠুক, সে কামনা করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, এই হামলার সঙ্গে যারা নব্য জেএমবির জড়িত ছিল, তারা সবাই নিহত হয়েছে। অনেকে অভিযানে নিহত ও জীবিত গ্রেফতার হয়। আমরা আশা করছি, দ্রুত বিচার কাজ শেষ হবে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নিহতের পরিবার তাদের অপূরণীয় ক্ষতির ক্ষেত্রে একটু হলেও মানসিক সান্তনা পাবেন।
নাগরিক তথ্য সংগ্রহ, সরাসরি অভিযান, সচেতনতামূলক কর্মসূচিসহ ডিএমপির নানা উদ্যোগ রয়েছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিমুক্ত বাংলাদেশে পরিণত হবে।
হলি আর্টিসানে হামলার পর তিন বছরে বাংলাদেশে জঙ্গিদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, হলি আর্টিসান হামলার পরপরই শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার চেষ্টা হয়। একই কায়দায় আরও কয়েকটি সহিংস ও নৃশংস হামলার পরিকল্পনা ছিল।
তিনি আরও বলেন, আমরা আমাদের ইনটেলিজেন্স তথ্যের মাধ্যমে, প্রি অ্যাক্টিভ অপারেশনের মাধ্যমে, প্রো অ্যাক্টিভ ইনভেস্টিগেশনের মাধ্যমে, তাদের সে পরিকল্পনাগুলো নস্যাৎ করে দিয়েছি।
জঙ্গিবাদের অবকাঠামো ও সাংগঠনিক কার্যক্রম ভেঙ্গে দিয়েছি উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের অবকাঠামো ও সাংগঠনিক কার্যক্রম আমরা বিভিন্ন অভিযানে তাদেরকে ভেঙে দিয়েছি। তবে, বৈশ্বিক প্রেক্ষাপটে কখনও কখনও জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করে। কিন্তু সেটা যাতে না পারে সেজন্য আইনি প্রক্রিয়ার পাশাপাশি নাগরিক উদ্যোগের মাধ্যমে জঙ্গিবাদের মতবাদ ঠেকানো সম্ভব হবে।
এসময় ডিএমপি’র গুলশান বিভাগের পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ, গুলশান জোনের এডিসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here