জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

0
107
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে হ্যাঁ-না গণভোটের বিষয়টি জনগণকে বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রাজধানীর সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক মতবিনিময় সভায় সচিব এ কথা বলেন।
এ চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জোর দেন তিনি।
তথ্য সচিব বলেন, গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের বহু তিক্ত অভিজ্ঞতা আছে। জনগণকে নির্বাচন এবং ভোটকেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।
মাহবুবা ফারজানা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। এ সময় কর্মকর্তাদের নির্বাচনি আইন ও নিয়মকানুন সম্পর্কে জেনে নেওয়ার অনুরোধ জানান তথ্য সচিব।
তথ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে মাহবুবা ফারজানা জানান, এবারের নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে মিলে প্রচারের কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here