জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে তুরাগে দোয়া ও মিলাদ মাহফিল

0
139
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম শুভ জন্মদিন উপলক্ষে তুরাগ ও উত্তরা পশ্চিম থানা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ডের তুরাগ থানাধীন তিতাসপাড়া এলাকায় এ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর রিকশা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক আমিনুন্নবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ আশফাকুল ইসলাম।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর রহমান,সদস্য মহিউদ্দিন, নারায়ণগঞ্জ জেলার আহবায়ক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব শরিফউদ্দিস আহমেদ। যুগ্ম আহ্বায়ক ইমামুর রশিদ বিল্লাল, সাজ্জাদ হোসেন শাহিন, কামাল হোসেন লাল, সোহাগ আহমেদ, মুশফিকুর রহমান রিয়াল, ঢাকা মহানগর উত্তর যুগ্ন আহবায়ক আবু হানিফের সঞ্চালনায় এছাড়াও আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা মৎস্যজীবী দলের সভাপতি নাজির উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: হানিফmতুরাগ থানা সভাপতি পদপ্রার্থী অজিয়ার রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনবক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শ্রমিক–মজুরদের সঙ্গে মিশে রাজনীতি করেছেন, ঠিক তেমনি তার সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও বাংলাদেশ জাতীয়তাবাদী অটো ও রিকশা ভ্যান চালকদের সঙ্গে বসে আলোচনা করে নতুন করে সংগঠন গঠনের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। শিক্ষিত ও অভিজ্ঞ মানুষদেরও এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটোচালক দলের উত্তরা ও তুরাগ থানা কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কোনোভাবেই যেন ফ্যাসিস্টের দোসররা বা বিতর্কিত কেউ অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের যেসব ত্যাগী কর্মী বিভিন্ন কারণে পদ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের নিয়েই রিকশা ভ্যান ও অটোচালক কমিটি গঠন করা হবে।এই সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনার সর্বশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে তাঁর নেতৃত্বের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here