জুলাই যোদ্ধা সুরভীর জামিন

0
113
728×90 Banner

স্টাফ রিপোর্টার: জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পেজে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’
সুরভীর আইনজীবী রাশেদ খান জানিয়েছেন, জন্মসনদে তার শিশু বয়স প্রমাণিত হওয়ায় এবং শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্ট হওয়ায় বিচারক জামিন মঞ্জুর করেছেন।
এর আগে সোমবার দুপুরে ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার মরকুন টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here