টঙ্গীতে আল-হেলাল স্কুলে আনন্দঘন ক্লাস পার্টি

0
686
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ বৃহস্পতিবার টঙ্গীর আল-হেলাাল স্কুলে আনন্দঘন ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক শিক্ষার্থী সকলেই এইদিন স্কুলের নিয়মিত ইউনিফরম ছেড়ে নতুন পোশাকে স্কুল আঙ্গিনা মুখরিত করে তোলে। গোটা স্কুল ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয় ক্লাস পার্টি উপলক্ষে। ক্লাসে পাঠ্যপুস্তক পাঠের পরিবর্তে গল্প, কবিতা, গান, অভিনয় ও কেক কাটার মাধ্যমে শিশুরা এক অন্যরকম উৎসবে মেতে উঠে। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, সহকারি প্রধান শিক্ষক মুজাম্মেল হক পাটোয়ারী, কো-অরডিনেটর করিমুল হক ভূইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আল-আমিন, ইনচার্জ মোর্শেদা পারভীন, সিনিয়র শিক্ষক মোশারেফ হোসেন, সোহরাব হোসেন, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান ও আবুল কাশেম। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষক জুয়েনা পারভীন মুক্তা, জাহানারা বেগম, তাহমিনা সুলতানা, রেহানা পারভীন, ইহসান আরা শুভ, ফারুক আহম্মেদ, নাছিমা বেগম পলি, খালেদা আক্তার, সালমা আক্তার, ফারজানা আক্তার, নাসরিন আক্তার, মুকুল হোসেন, মোঃ ফজলুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here