টঙ্গীতে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
210
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল টঙ্গী পশ্চিম থানার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২০ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর কৃষকদলের টঙ্গী পশ্চিম থানার সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আলহাজ¦ সালাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ¦ শেখ মো: আলেক, গাজীপুর মহানগর স্বেচ্ছাবকদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী থানা বিএনপির যুগ্ম আহŸায়ক নূর মোহাম্মদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির আহŸায়ক ইসমাইল সিকদার বসু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, গাজীপুর সদর থানা বিএনপি নেতা সবুজ আহমেদ, গাজীপুর মহানগর কৃষকদলের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক হাবিব হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহŸায়ক মো: ইউনুস আলী, পূর্ব থানা বিএনপির আহŸায়ক লিয়াকত আলী, পশ্চিম থানা বিএনপির আহŸায়ক এড. সাব্বির আহমেদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবদলের সহ সভাপতি সোবেল প্রধান, প্রচার সম্পাদক আলমগীর দিপু, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক এস এম মাসুম সিকদার, যুগ্ম আহŸায়ক অংকন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুবকর, পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদলের নেতা জায়েদ খান, হৃদয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সালাহ উদ্দিন সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের উন্নয়নে বিশেষ ভ‚মিকা পালন করেন এবং কৃষকের চিন্তা-চেতনায় কৃষি কাজে নিজেই উদ্ভুদ্ধ ছিলেন। কে কার অনুসারী সেটা না দেখে যোগ্য এবং সঠিক নেতৃত্বের অধিকারীকে কমিটিতে রাখার আহŸান জানান। করোনাকালীন সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং মুখে মাক্স পড়তে অনুরোধ জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও দেশবাসীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here