টঙ্গীতে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

0
105
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত বহু মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। আজ শুক্রবার টঙ্গী থানার মরকুন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ওই আসামির নাম ইব্রাহিম খলিল অপু (৩১)।তিনি টঙ্গীর মরকুন এলাকার মৃত ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আট গ্রেপ্তারি পরোয়ানা ও চলমান ২০ মামলার আসামি অপুকে গ্রেপ্তার করার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপরও তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারের সময় দুই শতাধিক লোক পুলিশের ওপর হামলা করে পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুর চালায়।এ সময় তারা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি কায়সার আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here