টঙ্গীতে চোর চক্রের আট সদস্য গ্রেফতার

0
151
728×90 Banner

অলিদুর রহমান অলি: টঙ্গীতে সংঘবদ্ধ অটোরিক্সা চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার ও একটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর, হাজী মাজার বস্তী, কামার পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. জহির, মো.আব্দুল জলিল, মো: নাসির উদ্দিন, মো. হুমায়ুন কবির, মো. সুম, মো. জামাল, মো.খোরশেদ আলম, মো. মিজানুর রহমান। পুলিশ জানায় , গ্রেফতারকৃত সকলেই সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা টঙ্গী,গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকা হইতে সহজ সরল প্রকৃতির মানুষদের সাথে প্রতারণা করিয়া অটোরিক্সা, সিএনজি চুরি করিয়া বিক্রয় করেন। আসামিদের চুরি করা ছাড়া আর কোন সুনির্দিষ্ট পেশা নাই এবং আসামীরা বিভিন্ন থানা এলাকায় ভাসমান থাকিয়া চুরি করিয়া থাকে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রুজু করা হয় এবং আসামিদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ মো. ইব্রাহিম খান আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here