টঙ্গীতে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন

0
675
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগ আয়োজিত ৪৫নং ওয়ার্ডে বুধবার (১৭ মার্চ ২০২১) আলোচনা অনুষ্ঠান,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়। ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগ এর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।


টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,৪৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আসাদুর রহমান অন্তুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ এর শাহ জালাল সিফাত,মহানগর ছাত্রলীগ নেতা জাফরুল হাসান পিয়াল,নিরব হাসান জয়,৫৬ নং ওয়ার্ড ছাত্রলীগ এর অনিক আরিয়ান,টঙ্গী থানা যুবলীগের হাসিবুর রহমান শান্ত, শফিকুল ইসলাম তপন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here