
মো: জাহাঙ্গীর আকন্দ : বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত টিআর প্রকল্পের আওতায় সমগ্র বাংলাদেশের এমপি কোঠায় বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, উপসনালয় ক্ষুদ্র বরাদ্দের মাধ্যমে কাজের উৎসাহ ও মেরামতের ব্যয় হিসেবে প্রকল্পের আওতায় গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি-১৩ এর আওতাভুক্ত দ্বিতীয় দফায় মোট ১৬ লক্ষ ৬৮টি হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উক্ত বরাদ্দের পরিমাণ বিভিন্ন কেটাগরিতে ৩৫টি সংগঠন ও প্রতিষ্ঠানের স্ব-স্ব ক্ষেত্রে সভাপতি বরাবর এই চেক অনুষ্ঠানের কার্যক্রম আজ শনিবার সকালে টঙ্গীর রেলওয়ে শিশু নিকেতন স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদ উল্লাহ, সেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: জালাল আহমেদ, মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডল, টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগ নেতা এম এম নাসির উদ্দীন, ৪৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ¦ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, ইসমাইল হোসেন বাবু, বিদ্যুৎ কুমার দাস, জিনিয়া মহিলা সমবায় সমিতির সভাপতি হাসনা আলম আসমা, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজ সর্দার, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামসুন নাহার ভূঁইয়া বলেন, কোভিড-১৯ এ যে সকল সংগঠন মানব সেবায় কাজ করেছে তাদের ভূয়সী প্রশংসা করেন। প্রত্যেক সংগঠনের কার্যক্রম তদারকি করা হবে বলে জানান।






