টঙ্গীতে তুচ্ছ ঘটনায় দোকান ভাঙচুর

0
248
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর মিলগেইট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় দোকানে থাকা আসবাবপত্র ও ক্যাশবক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। হামলায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় মিলগেইট বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলগেইট এলাকার বৃদ্ধ মুদি দোকানদার হান্নান মিয়া দুপুরে দোকানের সামনের সড়কে ধুলোবালি যেন না উড়ে সেজন্য পানি ছিটাচ্ছিলেন। এসময় টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল মাস্টারের ছেলে জাকিরের শরীরে অসাবধানতাবসত পানি লাগলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
খবর পেয়ে জালাল মাস্টার লোকজন নিয়ে হান্নান মিয়াকে গালিগালাজ করে হুমকি দিয়ে যায়। সন্ধ্যায় ইফতারের পরপরই একদল দুর্বৃত্ত হান্নান মিয়ার মুদি দোকানে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় দোকানের কর্মচারী শাকিল আহত হন।
হান্নান মিয়া অভিযোগ করে বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here