টঙ্গীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উদযাপিত

0
101
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সাঃ) জন্মদিন-ওফাত দিবস উপলক্ষে আজ সোমবার টঙ্গীর বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য র্মযাদায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উদযাপিত হয়। পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের টঙ্গীস্থ শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, মো: বেলায়েত হোসেন মাষ্টার, শিক্ষা অনুরাগী মো: আল আমীন, আব্দুস ছালাম,স্বপন মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। বক্তারা নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মিলাদ- মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আপরদিকে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, ডাক্তার নাজিম উদ্দিন আহম্মেদ, জিনাত সুলতানা আখি প্রমুখ।

গাওসিয়া কমিটি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাজীপুর জেলার টঙ্গীতে জশনে জুলুশ মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গাওসিয়া কমিটি বাংলাদেশ গাজীপুর মহানগর ও টঙ্গী শাখা এ জশনে জুলুস মিলাদের আয়োজন করে। এতে শত শত মানুষ অংশ গ্রহন করে। সোমবার গাজীপুর মহানগরের শিল্পাঞ্চল খ্যাত গাজীপুর সিটির টঙ্গী আঞ্চলিক অফিস থেকে জশনে জুলুস মিলাদ শুরু হয়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী প্রেসক্লাব, চেরাগ আলী, টঙ্গীবাজার হয়ে টঙ্গীর মিলগেইট নুর মদিনা মাদ্রাসায় এসে শেষ হয়। জশনে জুলুস মিলাদের নেতৃত্ব দিয়েছেন গাওসিয়া কমিটি গাজীপুর মহানগরের সাধারন সম্পাদক মফিজুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন টঙ্গী মন্নু জামে মসজিদ এর পেশ ইমাম সাখাওয়াত হোসেন, হযরত মাওলানা আবদুল্লা আল মামুন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, টঙ্গীর নুর মদিনা মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করেন। জশনে জুলুসে ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’ কাসিদা গজলে অংশগ্রহণকারীরা নারায়ে তকবিরসহ নানান স্লোগানে টঙ্গীর রাজপথ মুখরিত করে তোলেন। জুলুস শেষে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় হযরত মাওলানা আবদুল্লা আল মামুন,টঙ্গীর নুর মদিনা মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুউদ্দিন, নুর মদিনা মাদ্রসার শিক্ষক নজরুল ইসলামসহ অন্যারা অংশ নেন।

ডাক্তার নাজিম উদ্দিন আহম্মেদ

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here