টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
118
728×90 Banner

অলিদুর রহমান অলি: বাংলাদেশজাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকারের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে মিছিলটি শুরু ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ হয়ে কলেজ গেট এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।
আনন্দ মিছিল নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার। মিছিলে মহানগর যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় জাতীয়তাবাদী আদর্শ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে শেষে গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজকের এই দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here