টঙ্গীতে বিপুল পরিমাণ জালটাকার নোটসহ গ্রেফতার ৩

0
131
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে জালটাকা তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার ৫ম তলায় অভিযান চালিয়ে জালটাকা তৈরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ জালটাকা, জালটাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আরিফ রায়হান (৩১), রুবেল মিয়া (৩৩) ও জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।
মঙ্গলবার বেলা সোয়া ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, টঙ্গী দত্তপাড়া এলাকার খোকন ভিলার ৫ম তলায় কতিপয় ব্যক্তি জালটাকা তৈরির কারখানা খুলে বিপুল পরিমাণ অবৈধ জালটাকা বিক্রয় করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল সোমবার রাত সাড়ে ১১টায় জালটাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার জালটাকার নোট, কাগজে প্রিন্ট অবস্থায় ৯ লাখ ১০ হাজার জালটাকা, জাল টাকার তৈরির সরঞ্জাম চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, ১টি পেপার কাটার মেশিন, ১টি লেমিনেটিং মেশিন, ২টি পেপার বাইন্ডার মেশিন, ১টি স্ক্যানার মেশিন, বিভিন্ন রংয়ের ১৫টি প্রিন্টারের কালি, ১টি হেয়ার ড্রায়ার, ১টি টেবিল ফ্যান, ২৫টি স্ক্রিন ফ্রেম, ২টি স্ক্রিন লক ফ্রেম, ৩টি মোবাইল, ৪টি প্লাস্টিকের স্কেল, ৫টি এন্টি কাটার, ৬ রুল ফুয়েল পেপার, ১.৫ লিটার স্পিরিট, ১টি স্প্রে রং, ২ বোতল কেমিক্যাল, ৫টি কাচি, ৩টি মাল্টিপ্লাগ, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ১৫টি ফেবিকল গামের কৌটা, জাল টাকা তৈরির বিভিন্ন সাইজের কাগজ ১০ রিম, ১টি স্মার্টঘড়ি এবং নগদ ১ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ সংক্রান্ত অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here