টঙ্গীতে সিডিউল না পেয়ে ব্যবসায়ীদের ক্ষোভ

0
136
728×90 Banner

আফজাল হোসেন: গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত বিভিন্ন হাট বাজার, মহাল ইজারা বন্দোবস্ত প্রদানের জন্য গত ৪ ফেব্রুয়ারী দরপত্রের বিজ্ঞপ্তি প্রদান করেন সিটি কর্তৃপক্ষ। নিয়ম রয়েছে সিটি কর্পোরেশন এর টঙ্গী,গাছা,পূবাইলসহ ৮জোনে দরপত্রের সিডিউল বিক্রি করার কথা। অথচ এই সিডিউল সিটি কর্পোরেশনের কোন জোনে পাওয়া যায় নাই। এ নিয়ে দরপত্রের সিডিউল ক্রয়দাতাদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেন। কারণ প্রতি বছর সিটি কর্পোরেশন এর প্রতিটি জোন থেকে শিডিউল পাওয়া গেছে। এই প্রথম সিটি কর্পোরেশনের জোনে জোনে দরপত্রের সিডিউল নেই। এক ব্যবসায়ী রবিউল ইসলামসহ অনেক ইজারাদার বলেন,টঙ্গী থেকে প্রায় ১৫কিলোমিটার দুরে নগরভববন। ওইখান থেকে সিডিউল কিনতে গিয়ে দূর্ভোগের শিকার হতে হয় সবার। গত বছর টঙ্গীসহ প্রতিটি জোনে এই দরপত্রের সিডিউল পাওয়া গেছে,এই বারই কোন জোনে সিডিউল নেই। সম্পত্তি বিভাগের অনিয়ম ও দায়িত্বহীনতার কারনেই এমনটা হয়েছে বলে মন্তব্য করেন। এবিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশ এর প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা-দে বলেন, সবাই নগর ভবন থেকে সিডিউল কেনেন তাই জোনে জোনে দেয়া হয় না। আপনি বলছেন,আমরা ১ঘন্টার মধ্যে টঙ্গী জোনে সিডিউল পাঠিয়ে দিচ্ছে। গতকাল দরপত্রের সিডিউল বিক্রির শেষ দিন,তাই শেষ মূহুর্তে সিডিউল জোনে পাঠিয়ে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,যারা কিনেন নাই তারা কিনবে। এব্যাপারে সিটি কর্পোরেশন এর প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) শরফ উদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here