টঙ্গীতে হত্যা মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত সন্ত্রাসী বাবু গ্রেফতার

0
499
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের টঙ্গী এরশাদ নগর এলাকার চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী মোকসেদ আলী সেন্টু হত্যা মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি সন্ত্রাসী বাবুকে (৩০) গতকাল বুধবার ভোর রাতে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন জানান, ভোর রাত সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ একদল পুলিশ এরশাদ নগর ১ নং বøকের আব্দুর রউফের বাসা থেকে বাবুকে গ্রেফতার করা হয়।

বিগত ২০০৬ সালের ২৭ জানুয়ারী রাত সাড়ে ১০ টায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সেন্টুর বাসার নিকটবর্তী মা মিনারা বেগমের চোখের সামনে হামলা চালিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে। ওইসময় এ সক্রান্তে নিহতের পিতা মুহাম্মদ আলী বাদী হয়ে টঙ্গী থানায় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা নং ২৪(১)২০০৬ দায়ের করেন। এ মামলায় বিজ্ঞ আদালত ২০১৬ সালের ২২ মে মামলার রায়ে তার বিরুদ্ধে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন। গতকাল বুধবার সে তার পরিবারের লোকজনের সাথে এরশাদ নগরের বাসায় দেখা করতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকার দুধাল গ্রামের আব্দুর রউফের ছেলে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সে দীর্ঘদিন পলাতক ছিলো তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here