টঙ্গীর জামান মেমোরিয়াল একাডেমিতে দিনব্যাপী পিঠাপুলির মেলা

0
145
728×90 Banner

স্টাফ রিপোর্টার: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামান মেমোরিয়াল একাডেমিতে দিনব্যাপী পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার গাজীপুরের টঙ্গী বড় দেওড়াস্থ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত বিদ্যালয় প্রাঙ্গনে লোকজ বাংলার ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়। পিঠা মেলার উদ্বোধন করেন জামান মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ নুসরাত জাহান।উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোস্তফা কামাল হুমায়ুন হিমু, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, অধ্যাপক এটিএম ফকরুল আলম, অধ্যাপক কোহিনুর আক্তার, সাংবাদিক শাহজাহান শোভন, বীরমুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন, আনিসুর রহমান শিপন,আতিক শাহরিয়ার, মিজানুর রহমান, ডাক্তার রুহুল আমিন, বদিরুজ্জামান, মুন্সী সিদ্দিকুর রহমান প্রমুখ।
শিক্ষার্থী ও এলাকাবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা এ পিঠা উৎসব উপভোগ করেন এবং শত শত দর্শনার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
দিনব্যাপী এ পিঠাপুলির মেলায় দেড় শতাধিক বাহারি পিঠাপুলি বিক্রয় ও প্রদর্শিত হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here