টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতি

0
575
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের সহধর ছোট ভাই, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর ২০১৯ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়ের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে বিদ্যালয়ের পরিদর্শকের স্বাক্ষরিত একটি চিঠিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন এস.আর.ও নং-৯৯-আইন/২০০৯ এর প্রতিধান ৭ এবং ৮মোতাবেক গঠিত কমিটি কল্পে নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠক গতকাল মঙ্গলবার নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাধারণ শিক্ষক সদস্য আজহারুল ইসলাম সরকার, আমজাদ হোসেন খান, সংরক্ষিত মহিলা শিক্ষক আরজু আরা, অভিভাবক সদস্য কামরুল ইসলাম, শফিকুল আলম, জাহিদ হাসান, মো: বজলুর রহমান, আয়েশা সিদ্দিকী, রিফাত হোসেন, ইশরাত জাহান, সাব্বির হাসান, তাজরিন জাহান প্রমুখ। উক্ত কমিটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here