

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া সাকিনস্থ আদর্শপাড়া নুর হোসেন এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করাকালে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তাৎক্ষনিকভাবে মাদক ব্যবসায়ী এক জন সদস্য মোঃ রাসেল (৩৩) কে গ্রেফতার করা হয়। আসামীর কাছে থেকে একান্ন পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ৫.১ গ্রাম উদ্ধার করা হয়।
এই বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, আসামীর বিরুদ্ধে এ সংক্রান্তে নিয়মিত মামলা হয়েছে, মামলা নাম্বার ১৭, তারিখ-১৮/০৫/২০২৪ ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।






