টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বরন ও পান্তা ইলিশ ভোজ

0
74
728×90 Banner

অলিদুর রহমান অলি: বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে টঙ্গী রিপোর্টার্স ক্লাব যেন সাজেছিল এক অনন্য বৈশাখী আবহে। নববর্ষের প্রথম প্রহরে, মঙ্গলবার সকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় পান্তা-ইলিশ ভোজ ও প্রাণবন্ত আলোচনা সভা যেখানে মিলেমিশে ছিল উৎসব, ঐতিহ্য ও হৃদ্যতার উষ্ণতা।
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহার সাবলীল সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম জগতের নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক নওরোজ-এর মফস্বল সম্পাদক মোঃ মনসুর আহমেদ, দৈনিক বাস্তবায়ন-এর সম্পাদক ও প্রকাশক মোঃ আলী আকবর, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিটন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান,প্রচার সম্পাদক জাফর আলী, এশিয়ান টেলিভিশন গাজীপুর প্রতিনিধি মোবারক হোসেন রনি, আনন্দ টিভি গাজীপুর প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক খবরপত্র পত্রিকার টঙ্গী প্রতিনিধি বশির আলম, সাপ্তাহিক ঝুমুর পত্রিকার সম্পাদক মাসুদ আলম, বঙ্গটিভি টঙ্গী প্রতিনিধি মোসা: শামিমা খানম, মোস্তাফিজুর রহমান কাউসার, শারমিন খানম, শাকিল আল ফারুকী, আশরাফুল আলম শ্রাবণ, ফারুক হোসেন, পারভেজ মারুফ, আব্দুল কাদেরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনেকেই।
পীরজাদা মোঃ নোয়াব আলী বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালিয়ানা, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা শুধু উৎসব উদযাপনই করি না, বরং পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করি। টঙ্গী রিপোর্টার্স ক্লাব সবসময় ঐক্য ও সংস্কৃতির চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
বৈশাখী ভোজের পাশাপাশি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ কেবল সময়ের পালাবদল নয় এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরতম বহিঃপ্রকাশ। পহেলা বৈশাখ আমাদের হৃদয়ে ধারণ করে মানবিকতা, সাম্য ও সম্প্রীতির বার্তা।
এদিনের এই আয়োজনকে ঘিরে উপস্থিত সাংবাদিকদের মাঝে ছিল এক অন্যরকম আনন্দ ও উচ্ছ্বাস। বছরের প্রথম দিনে এমন আন্তরিক ও সুশৃঙ্খল আয়োজনের জন্য টঙ্গী রিপোর্টার্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু উৎসবকে অর্থবহ করে না, বরং পেশাগত বন্ধনকেও আরও দৃঢ় করে তোলে।
বৈশাখের রঙে রাঙানো এ আয়োজন যেন হয়ে উঠেছিল মিলনমেলা যেখানে উৎসবের আনন্দ ছুঁয়ে যায় প্রতিটি হৃদয়, আর নববর্ষের শুভেচ্ছা ছড়িয়ে পড়ে সবার মাঝে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here