টাইগারদের শ্রীলংকা সফরের সূচি প্রকাশ

0
270
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশ দলের। ক্রিকেটারদের সবাই এখনও দেশে ফেরেননি। ছুটিতে আছেন সবাই। এরইমধ্যে বাংলাদেশ দলের নতুন ক্রিকেট সূচি প্রকাশ হয়েছে। বাদ্য বেজে গেছে শ্রীলংকা সফরের। গত সোমবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট দল এক সপ্তাহের কিছুটা বেশি সময় শ্রীলংকা সফরে কাটাবে। আগামি ২৬, ২৮ ও ৩১ জুলাই খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের জন্য বাংলাদেশ দল আগামি ২৩ জুলাই শ্রীলংকা যাবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর ‘আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সফর শেষে ১ আগস্ট দেশের বিমান ধরার কথা আছে ক্রিকেটারদের। সবগুলো ম্যাচই দিবারাত্রির।
বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশ এবং দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন। দেশে ফিরে তারা শ্রীলংকা সফরের অনুশীলন শুরু করবেন। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করেছে। অন্তবর্তীকালীন কোচের অধীনে তাই লংকা সফর করার সম্ভাবণা বেশি বাংলাদেশ দলের। এছাড়া শ্রীলংকা সফরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা খেলবেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাকিব আল হাসান দীর্ঘ বিশ্বকাপ যাত্রা, তার আগে আইপিএল সফর মিলিয়ে শ্রীলংকা সফর থেকে বিশ্রাম চেয়েছেন। লিটন দাসের বিয়ের দিন ঠিক হয়ে আছে শ্রীলংকার ঘোষিত সূচির মধ্যে। তারও তাই শ্রীলংকা সফর অনিশ্চিত।
তারিখ ম্যাচ ভেন্যু
২৬ জুলাই ২০১৯ ১ম ওয়ানডে (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৮ জুলাই ২০১৯ ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৩১ জুলাই ২০১৯ ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here